শিরোনামঃ-

» যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী যুবদলের চেতনা সমুন্নত রেখে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, তা বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual7 Ad Code

যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতারা দেশপ্রেম, ত্যাগ ও সততার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30