- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : মিফতাহ সিদ্দিকী
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেছেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
তাই জাতি গড়ার কারিগরদের মূল্যায়ন ব্যতীত সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আর শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা।
শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য।
তিনি আরোও বলেন, সমাজের ভাল কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যত শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক।
সমাজে বিশৃঙ্খল পরিবেশ ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে সেটা রোধ করাও শিক্ষকদের দায়িত্ব। কেনানা শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সৎপথ, সঠিকপথের নির্দেশনা প্রদান করবে।
সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নের করণীয় সকল বিষয়গুলো তাদের কাছে পৌছে দিবে একজন দায়িত্ববান শিক্ষক।
তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৫ উপলক্ষে সিলেট নগরীর পীরমহল্লাস্থ গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফয়েজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক সোহেল ও নাসির উদ্দিন রহিম, ছাত্রদল অর্গানাইজেশন (ইউরোপ) শাখার সাবেক সভাপতি আবু জাফর রাসেল, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক সুয়েব ফিরোজ মুন্না, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী তালুকদার, শিউলি আক্তার, তামান্না পারভিন, আয়েশা বেগম, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, মহানগর বিএনপি সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম মিয়া, সামাদ হোসেন, গৌছ আলম, মাহবুব আহমদ, লিটন দেবনাথ, জসীম উদ্দীন, এমদাদুল ইসলাম মিজান, আনহার মিয়া, রেজাউল করিম, সাজু আহমেদ কালাই, সেলিম আহমদ, বাদশা আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


