- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হলো ছাত্রদলের কাউন্সিল
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ছাত্রদলের কাউন্সিল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলার দুটি কলেজে কাউন্সিল দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১১টায় জকিগঞ্জ সরকারি কলেজ ও বেলা ২টায় ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন, দুই কলেজের ছাত্রদলের কর্মীরা।
দুটি কলেজে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী। কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু বলেন, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালনের দিন শেষ।
ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে দলীয় কর্মকান্ডে অংশ নিতে বাধ্য করা যাবে না। যার যার পছন্দমতো রাজনীতি করবে। তিনি বলেন, আমরা কোনভাবে আর বিগত স্বৈরাচার সরকারের শাসনামলের মতো অবস্থায় ফিরে যেতে চাই না। কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশে যাতে টুপ করে শেখ হাসিনা
প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ছিল না। ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, হল দখল ও ইভটিজিং সহ নানা অপকর্ম করত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থা আর ফিরে আসতে দেওয়া যাবে না।
কাউন্সিলে আরও বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, ছাত্রদলের সাংগঠনিক টিম প্রধান সাকের, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব রায়হান আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম।
কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ছাত্রদল জকিগঞ্জ-কানাইঘাটের সাংগঠনিক টিমের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি আহমেদ ফেরদৌস সাকের ও জুনেদ আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার হোসেন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, শাহ আলম, মমিনুর রহমান ও সদস্য শুয়েব আহমদ শিমন।
কাউন্সিলে গোপন ভোটে জকিগঞ্জ সরকারি কলেজে সভাপতি পদে দুজন প্রার্থীর সমান ভোট হওয়ায় ফলাফল কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে পরে ঘোষণা দেবে বলে সিদ্ধান্ত হয়। আর সাধারণ সম্পাদক পদে সৃজন পালকে বিজয়ী ঘোষণা করা হয়।
ইছামতি ডিগ্রী কলেজে সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা আহমদ বিজয়ী হন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা


