শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল ৮ মার্চ

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট অনলাইন প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্লাব সভাপতি মো. গোলজার আহমদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

Manual2 Ad Code

সভায় আগামী ৮ মার্চ সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুহিত চৌধুরী ও প্রবাসী সদস্য রাহিবুর রহমান ফয়সলের আবেদনের প্রেক্ষিতে  সর্বসম্মতিক্রমে তাঁদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

এছাড়াও সাধারণ সভা ও ইফতার মাহফিল সফল করতে ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশুকে আহবায়ক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও আব্দুল হাছিব, সাধারণ সদস্য ফারহানা বেগম হেনা, এম এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, মো. আলমগীর আলম, ডিএইচ মান্না।

Manual5 Ad Code

পদাধিকারবলে ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার উক্ত উপ কমিটির সদস্য থাকবেন।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু , সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো. আব্দুল হাছিব।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31