শিরোনামঃ-

» এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অনাকাঙ্খিত ঘটনার আপোষ নিষ্পত্তি

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্র্থীদের মাঝে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার আপোষ নিষ্পত্তি হয়েছে।
কয়েকজন ছাত্রের মধ্যে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনাটি নিয়ে ৩য় পক্ষের অবৈধ ফায়দা হাসিল ও ষড়যন্ত্র নস্যাৎ করতে এক মতবিনিময় সভা করেন সিলেট জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি প্রতিষ্ঠানে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে নিন্দা জানানো হয় ও দুঃখ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সভায় সেদিনের ঘটনায় আহত তালামীয কর্মী মিজানুর রহমান রিয়াদের প্রতি সহমর্মিতা জানানো হয় এবং তার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। ইসলামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পরস্পর উস্কানী ও উত্তেজনামূলক বক্তব্য পরিহারের আহ্বান জানানো হয়। দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় ৩য় পক্ষ যাতে অবৈধ ফায়দা হাসিল করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়।
সভায় জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান  এবং জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন- মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, হাফিজ নাজমুল হুদা, মাওলানা জৈন উদ্দিন ও কাজী বুরহান উদ্দিন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31