- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলটী নাগরি সহ অন্যান্য মাতৃভাষাকে সমুন্নত রাখতে হবে : মকসুদ হোসেন
প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ৫২ এর ভাষা আন্দোলন কেবল ভাষার দাবি প্রতিষ্ঠার আন্দোলন ছিলো না, ছিলো একটি জাতি গোষ্ঠির আত্মপরিচয় প্রতিষ্ঠার মহৎ সংগ্রাম।
ভাষা আন্দোলনের পথ ধরেই এদেশের মানুষ স্বাধিকার আন্দোলন রচনা করে এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয় ঘটে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ফলে জাতির উপর আরেকটি নতুন দায়িত্ব অর্পিত হয়েছে।
মাতৃভাষার সঙ্গে প্রাচীন সিলটী নাগরি ভাষা নাগরি সহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দান এবং সম্ভবমতো সেসব ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
এবারের ২০২৫ একুশে ফেব্রুয়ারি ভিন্ন এক প্রেক্ষাপটে জাতি পালন করেছে। দুনিয়া কাপানো গণঅভ্যূত্থানে গঠিত অন্তবর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. ইউনুস আহমদের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের মূল লক্ষ রাষ্ট্র সংস্কার শক্তিশালী ন্যায়পাল ও সম্পদের হিসাব বাধ্যতামূলক ছাত্র সংসদ নির্বাচন সহ অন্যান্য বিষয়গুলো যে কোন মূল্যে সফল করতে হবে। পাশাপাশি সিলটী নাগরি সহ অন্যান্য মাতৃভাষাকে সমুন্নত রাখতে হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ৯টায় প্রভাতফেরী পূর্ব সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল ১০টায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ সহ সকল বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেতৃবৃন্দ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম সিতাবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতায়ালী ফলিক, ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, এডভোকেট ইফতিয়াক হোসেন মন্জু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, রেজাউল করিম লিটন, রিক্সা শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


