শিরোনামঃ-

» গোয়াইনঘাটের ফতেহপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার

Manual2 Ad Code

সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

Manual4 Ad Code

জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় ও প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়। খেলা ধুলা সুস্থ দেহে ও সুস্থ মন-মানসিকতার জন্য সহায়ক।

সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করতে হবে।

তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেহপুর ইউনিয়নে ইলেভেন টাইগার স্পোটিং ক্লাব আয়োজিত ফতেহপুর মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্পোটিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনের যৌথ পরিচালনায় হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,  ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাদ উদ্দিন সাদ্দাম, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আব্দুল মছব্বির, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সভাপতি জাহাঙ্গীর আলম, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ইউনিয়ন পরিষদের মেম্বার মুজাহিদুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন মেম্বার, সাংবাদিক ইসলাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।

Manual5 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন,  যুবদল নেতা লোকমান আহমেদ,  আমিনুর রশিদ, ক্লাব সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আব্দুল্লাহ,পাবেল ও গোলজার প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিএনপির দলীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক ক্রীড়ামোদি জনতা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31