- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক ‘ইসলামী জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব দক্ষিণ সুরমার গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন, ইসলামী যিন্দেগী সংগঠনের উপদেষ্টা মুফতি আতাউর রহমান ও সভাপতি মুফতি শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা মিম সুফিয়ান।
জলসায় বিশেষভাবে ইসলামী জীবন ও সমাজ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন দেশের বিশিষ্ট আলেমগণ।
ওয়াজ পেশ করেন, ইসলামী জলসায় ওয়াজ পেশ করেন, শায়খ মুফতি হারুন ইজহার চট্টগ্রাম, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মুফতি আনিসুর রহমান আলরাফী কুমিল্লা, মুফতি শরীফ উদ্দিন ক্বাসেমী বড়লেখা, মুফতি ইয়ুসুফ বিন ইকবাল বি-বাড়িয়া, মুফতি এমদাদ উল্লাহ মুজাহিদ বিশ্বনাথী।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন এবং নাশিদ পরিবেশন করেন শেখ এনাম।
মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউ.কে.’র সভাপতি জমিরুল ইসলাম সিরাজ।
উপস্থিত বক্তারা ইসলামী জীবন বিধানের গুরুত্ব ও আধুনিক সমাজে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি ইসলামী যিন্দেগী সংগঠনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তারা বলেন, ইসলামী জীবন দর্শন আমাদের নৈতিক অবক্ষয় রোধে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের প্রত্যেকের উচিত ইসলামের শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করা। ইসলামী যিন্দেগী সংগঠন সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
আমরা চাই সবার মধ্যে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পরিবারের ভিত্তি মজবুত করতে হবে এবং তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান দিতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১১ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর