- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ সব ধরনের শিক্ষার্থীদের জরুরীয়াতে দ্বীন সহ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে প্রতিবছরের ন্যায় এবারও এই কোর্স অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন সহ অন্যান্য কেন্দ্রে পয়লা রমজান থেকে প্রশিক্ষণ কোর্স শুরু হয়ে চলবে ২৭শে রমজান পর্যন্ত।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।
মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলমান থাকবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ বোর্ডের সদর দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন।
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে উপকৃত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


