শিরোনামঃ-
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» শেখ হাসিনার হাত হাজার আলেমের রক্তে রঞ্জিত : কয়েস লোদী
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ফ্যাসিস শেখ হাসিনা দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে।
শুধু তাই নয়, আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে আমাদের ওপর যারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, দেশের আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে দেশের মাটিতে তাদের বিচার হবেই। ফ্যাসিসরা এত বেশি নির্যাতন নিপীড়ন করেছেন যে মসজিদে বয়ান কি হবে খুতবায় কি পড়তে হবে ইমামদের আগে বলে দিতেন। তাদের কথার বাহিরে বয়ান বা খুতবা পড়লে পরদিন ইমামকে মসজিদ থেকে বিদায় করে দিতেন যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরোও বলেন, শেখ হাসিনার হাত দেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার উৎখাত হয়েছে। কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে, যেখানে ধনী-গরিব, মুসলিম-হিন্দু, সাদা-কালোর কোনো বৈষম্য থাকবে না।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের মসজিদে কর্মরত ইমাম মুয়াজ্জিনদের সংগঠর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুজ্জামান নোমানীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সল আহমদ।
আরো উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল আলম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, সদস্য মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সোনা মিয়া, মাওলানা আবুল কালাম, মাওলানা জালাল মাহবুব, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলান আশিকুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


