শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শন
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট তথা দেশের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর হেড অফ ডেলিগেশন এম্বেসেডর মি. মাইকেল মিলারের নেতৃত্বে নগরীর গোটটিকরস্থ বিসিক শিল্পনগরীতে অবস্থিত আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলকে স্বাগত জানান, আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।
এরপর কারখানার বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন শেষে কোম্পানীর কনফারেন্স হলে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে কোম্পানীর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন কোম্পানীর পরিচালক ফাইয়াজ আলীম চৌধুরী।
মানব সম্পদ উন্নয়ন, শ্রম অধিকার চর্চা ও প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও করণীয় সম্পর্কে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কারখানা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে এম্বেসেডর মি. মাইকেল মিলার সন্তুষ্টি প্রকাশ করেন এবং আলীম ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, মিস ইউরাতে মারভিল স্মালস্কাইটি কাউন্সেলর এন্ড টিম লিডার-এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড পিএফএম এবং মিস জুঁই চাকমা, প্রোগ্রাম ম্যানেজার, এডুকেশন এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট।
এ ছাড়া আলীম ইন্ডাস্ট্রিজ লি: এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজার প্রোডাকশন ইঞ্জি. মাহবুব হাসান, ডেপুটি ম্যানেজার এইচআর এন্ড এডমিন মো. কয়েছ উদ্দিন, ডেপুটি ম্যানেজার- কমার্শিয়াল এম শাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড এডমিন শাহরিয়ার হাসান সৌরভ, ইঞ্জি. মো. হাসান, আবুল হাসনাত মুফাজ্জল করিম, ইঞ্জি. সাদিকুর রহমান, বিপ্লব হক, ইঞ্জি. সাকিব আল হাসান প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


