শিরোনামঃ-

» জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে : সিলেট বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে।

Manual5 Ad Code

বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে। তোমরাই এগিয়ে নিয়ে যাবে নতুন এ বাংলাদেশকে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার মাধ্যমে তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।

ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসার পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।

তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর নূর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিাক্ষকা ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব গালীব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, কাজী জালাল উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিপ্রা দেব, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, অগ্রগামী স্কুলের গার্লস গাইড শিক্ষিকা অলকা রানী দে প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

খেলায় ইভেন্টগুলো ছিল, ব্যাডমিন্টন একক (ছাত্র), ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্র),  ব্যাডমিন্টন একক (ছাত্রী), ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্রী), ক্রিকেট (ছাত্র), ক্রিকেট (ছাত্রী), ভলিবল (ছাত্র) ও ভলিবল (ছাত্রী)। অনুষ্ঠানে অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি দল এবং অতিথিদের ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30