শিরোনামঃ-

» সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ইউনিট দায়িত্বশীল সম্মেলন

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গড়তে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শ্রমিকরা রাষ্ট্রের অর্থনীতির চালিকা শক্তি তাদের ন্যায্য অধিকার ও প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অধিকার আদায়ের সকল সংগ্রামে শ্রমিকরা সবার সাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রাম করে গেছে। তাদেরকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিক সবাইকে এক কাতারে এসে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। দেশে ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে হবে। সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কার্যকর ভুমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদক (দায়িত্বশীল) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা হাফিজ ফারুক আহমদ ও মহানগর পেশাজীবি-২ থানার আমীর আব্দুল্লাহ আল মাহমুদ।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস.এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মো. আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমুখ।

Manual4 Ad Code

সম্মেলনে সিলেট মহানগরীর সকল থানা ও ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30