শিরোনামঃ-

» বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের  সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা (আজ) শনিবার

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের চাঁদনীঘাটস্থ “সারদা হল”-এ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এই সভায় সিলেট বিভাগের ৪টি জেলা এবং মহানগর এলাকার সকল উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক, পাশাপাশি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন।

Manual1 Ad Code

সভায় উপস্থিত থাকবেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি বাসুদেব ধর, সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, শ্যামল পলিত, সাংগঠনিক সম্পাদক বিমল বণিক।

Manual2 Ad Code

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাখা কমিটির সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31