- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» সিলেটে জানুয়ারি মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিসচার প্রতিবেদনঃ
নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৬ জনের প্রানহানি ঘটেছে। জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়।
নিহতের মধ্যে ১৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৯ জন সিএনজি চালক ও আরোহী ও ৯ জন পথচারী রয়েছেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন, এসময় ১০ জন চালক নিহত হয়েছেন।
এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৬ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গেল বছরের শেষ মাস ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর