শিরোনামঃ-

» সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজিঃ নং এস-১২০৬৮ এর সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অদ্য শনিবার (১লা ফেব্রুয়ারি) সিলেট মহানগরস্থ নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ছয়ফুল আলম রাজ্জাক, কমিশনার মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শামছুদ্দিন, মো. নুরুল হক শামীম, মো. শামীম আহমেদ এর পরিচালনায় সকাল ১১টা হইতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।

Manual8 Ad Code

মোট ৮৭জন ভোটারের মধ্যে ৭৬জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কমিশনার মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Manual1 Ad Code

সভাপতি পদে প্রমথেশ দত্ত প্রাপ্ত ভোট ৪১টি, প্রতিদ্বন্দী প্রার্থী বাবুল কান্তি দাস মেঘল প্রাপ্ত ভোট ২৫টি এবং অপর প্রার্থী মোহাম্মদ বুরহান উদ্দিন প্রাপ্ত ভোট ১০টি।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান শিবলু প্রাপ্ত ভোট ৪২টি, প্রতিদ্বন্দি প্রার্থী রমজান আলী প্রাপ্ত ভোট ৩৪টি, অপর প্রার্থী মো. মালেক উদ্দিন প্রাপ্ত ভোট ০টি।

সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী সামছুল ইসলাম প্রাপ্ত ভোট ৩৮টি, প্রতিদন্দী প্রার্থী সফর উদ্দিন প্রাপ্ত ভোট ৩৫টি, আলমগীর হোসেন প্রাপ্ত ভোট ১টি। সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী শেখ নুরুল ইসলাম প্রাপ্ত ভোট ৪৬টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সফর আলী ১৭টি, মোজাম্মেল আলী প্রাপ্ত ভোট ৯টি। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদের প্রার্থী মোহাম্মদ জাকারিয়া প্রাপ্ত ভোট ৫০টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আহমেদ প্রাপ্ত ভোট ২৫টি।

মহিলা বিষয়ক সম্পাদক পদের জেসমিন আক্তার প্রাপ্ত ভোট ৫৮টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. রওশন আরা বেগম প্রাপ্ত ভোট ১০টি, কুলছুমা বেগম এর প্রাপ্ত ভোট ৬টি।

অর্থ সম্পাদক পদের প্রার্থী রহমত উল্লাহ প্রাপ্ত ভোট ৪৫টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামান প্রাপ্ত ভোট ১২টি, চিন্ময় চক্রবর্তী প্রাপ্ত ভোট ১২টি, বিমল চন্দ্র দাস প্রাপ্ত ভোট ৬টি।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনটি সুষ্টুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কমিশন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30