- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া : আসাদুজ্জামান
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানামন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন চিকিৎসাধীন। দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের এখন একটাই প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনীতির আস্থার প্রতীক।
দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তার নেতৃত্বে দেশের রাজনীতির বাঁকে বাঁকে হয়েছে ‘রাজনীতির মেরুকরণ’।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পেয়েছেন ‘আপোষহীন নেত্রীর’ খেতাব। শুধু দলের নেতাকর্মীই নয় দেশজুড়ে রয়েছে তার লাখো-কোটি অনুসারী, অনুরাগী, ভক্ত। তিনি হাসলে লাখ লাখ মানুষ উৎফুল্ল হন, তিনি কাঁদলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন, যার অসুস্থতায় মোনাজাতে উঠে কোটি কোটি হাত।
তিনি শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পাঠানটুলা গোয়াবাড়ি এতিম মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ পূর্বেক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালী উল্লাহ আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন, মাস্টার আব্দুল আউয়াল, হাফিজ উমর ফারুক, হাফিজুর রহমান ক্বারী মুতাসিম বিল্লাহ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর