- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
- ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত
- ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি
- সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
- ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : আলহাজ্ব মাওলানা এমরান আলম
» সিলেটে শাহপরান থানা পশ্চিম জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অমিত সম্ভাবনা থাকা সত্তেও রাজনৈতিক সঠিক ও সৎ নেতৃত্বের কারণে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
দুর্নীতি ও লুটপাটের কারণে কতিপয় নেতাদের আর্থিক উন্নতি হলেও সমাজের ছিন্নমূল মানুষের কোন উপকার হয়না।
জামায়াত সমাজের সকল বৈষম্য দূর করে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। কারণ ইনসাফভিত্তিক সমাজ ছাড়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তির পতনে জামায়াতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে।
তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন দুর্যোগে সামর্থ্যের সবটুকু নিয়ে মানবতার পাশে দাঁড়ায়। শীতে কাঁপছে পুরো দেশ।
এতে টাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ক্রমশই বাড়ছে।
এমন পরিস্থিতিতে সারাদেশের ন্যায় সিলেটেও জামায়াত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২৪ ও ৩১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহপরান পশ্চিম থানা আমীর মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সেক্রেটারি নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আহমদ হোসাইন, হামিদ বক্স মুহিন, সাইফুল্লাহ মো. তোফায়েল, আশরাফুজ্জামান, সালেহ আহমদ, রুমেল আহমদ, সেলিম উদ্দিন ও আব্দুল করিম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৩ বার
সর্বশেষ খবর
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর