- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
- ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত
- ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি
- সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
- ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : আলহাজ্ব মাওলানা এমরান আলম
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সিরাজুল ও সম্পাদক শিপু
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্যদের মধ্যে ২৪৩ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সহ-সভাপতি পদে মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে অজিত কুমার রায়, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, নির্বাচন কমিশনার পদে সদরুল হাসান চৌধুরী নির্বাচিত হন। ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সেশনের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
নির্বাচন চলাকালে পরিদর্শন করেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাঈদ ফাহাদ আল করিম, উপ কর কমিশনার (প্রশাসন) গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, গোলাম ইয়াহহিয়া চৌধুরী সুহেল এডভোকেট, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
ফলাফল ঘোষণা শেষে ২০২৫ সালের বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৯ বার
সর্বশেষ খবর
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর