শিরোনামঃ-

» জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব : হাকিম চৌধুরী

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায় রয়েছে।

ফলে ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

Manual2 Ad Code

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচী সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব,আব্দুল্লাহ ইলিয়াসের পরিচালনা স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন্তাপুুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, আব্দুল মুতলিব, নোমান আহমদ, সালেহ আহমদ, মাসুক আহমদ, সদস্য কবির আহমদ, সুজন আহমদ প্রমুখ।

মতনিমিয় সভায় জৈন্তাপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930