শিরোনামঃ-

» জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিলেট কাইয়ুম চৌধুরী ও কয়েস লোদী অভিনন্দন

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ
‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেট বিভাগীয় দল শুরু থেকেই ভালো খেলা উপহার দিচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় দলকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে যায় সিলেট দল।

Manual1 Ad Code

আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর জাতীয় স্টেডিয়ামে ফাইনালে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট।

সিলেট দলকে বিজয়ী হওয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেটের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সাবেক পরিচালক, ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেটের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বিজয়ী সিলেট দলকে অভিনন্দন জানিয়ে রবিবার মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়ে দলকে উৎসাহ প্রদানের আহবান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930