শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» দক্ষিণ সুরমায় শ্রমিক কল্যাণের ফ্রি খতনা ক্যাম্প সম্পন্ন
প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
সমাজ উন্নয়নে সুশাসন ও জাতীয় ঐক্যের বিকল্প নেই : মুহাম্মদ ফখরুল ইসলাম
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবার সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিতে হবে। সমাজ উন্নয়নে সুশাসন ও জাতীয় ঐক্যের বিকল্প নেই। ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধ করতে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। এই দেশটা আমাদেরই, তাই আমাদেরই গড়তে হবে। তরুণ প্রজন্মনে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, খতনা বিশ্বনবী (সাঃ) এর সুন্নাত। এর পক্ষে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। সুন্নাতে খতনার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি নানা রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। অসচ্ছলতার কারণে অনেক অভিভাবক যথাসময়ে তাদের শিশুদের খতনা দিতে পারেন না। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ ফ্রি সুন্নাতে খতন একটি মহৎ উদ্যোগ। সমাজের সামর্থবানদের এমন মহৎ উদ্যোগ নেয়া উচিত। এতে সমাজ ও তরুণ প্রজন্ম উপকৃত হবে।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে দক্ষিণ সুরমার কায়েস্তরাইল এলাকায় অনুষ্ঠিত ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের সিলেট মহানগরী দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি খতনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. শাহজাহান আলী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা থানা উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি এসএম মুছা, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বিলাল মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক খায়রুল আমিন রাফসান, শ্রমিক নেতা আবুল হুসাইন সামুম ও রিমন আহমদ প্রমুখ।
ফ্রি খতনা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ২৫ জন অসচ্ছল শিশুকে খতনা, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর