শিরোনামঃ-

» আর্ন এন লিভের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলার দক্ষিণ সুরমার খোজারখলায় আর্ন এন লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শতাধিক গরীব অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বাংলা টিভির সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট এস আলম আলমগীরের সভাপতিত্বে ও মো. ফারুক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, আনন্দ টিভি সিলেট জেলা প্রতিনিধি টুনু তালুকদার, দক্ষিণ সুরমা ২৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমদ, মো. জিলা মিয়া, মো. দুলাল মিয়া, আলী হায়দার, বিপলু আহমদ, রুবেল মিয়া সহ অন্যান্যরা।

Manual8 Ad Code

এসময় বক্তারা বলেন, আর্ন এন লিভ প্রতিবন্ধী গরীব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি মানুষ ও মানবতার কল্যাণে কাজ করছে। উপস্থিত সকলে ফরিদা ইয়াসমিন জেসিকে মানবসেবায় সমাজের জন্য কাজ করায় আন্তরিক ধন্যবাদ জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930