শিরোনামঃ-

» হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বানের আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বারইগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্ররাসার মুহতামিম শায়খ মাওলানা নুরুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী হাজী লিয়াকত আলী।

Manual5 Ad Code

হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর পরিচালনা কমিটির সেক্রেটারি খালেদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খড়ারিয়া মাদ্রাসার মুহতামীম শেখ আব্দুল কাদির, রায়বান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রকিবুল হাসান, মুরতিরচক জামে মসজিদের খতিব মাওলানা জামাল আহমদ, বারইগ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউল হক, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর ভূমিদাতা মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, ভূমিদাতার ছেলে মাওলানা সাইফুর রহমান শোয়েব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আফরোজ আলী, শামীম আহমদ, তজম্মুল আলী, মখজ্জুল মিয়া, ডা. মইজ উদ্দিন, নজরুল ইসলাম পংকি, মখলিছ মিয়া, আব্দুল মালিক, আমিন আহমদ, তোফায়েল আহমদ সাইস্তা, সমাজসেবী কামরানুল ইসলাম অপু প্রমুখ। এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর ভূমিদাতা মরহুম মতিউর রহমান ও মরহুমা ময়মুনা খাতুনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা নুরুল ইসলাম।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে মাদরাসার অস্তিত্ব অপরিহার্য। নৈতিক, আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদরাসায় ইলম অর্জনের মাধ্যমে আলেমরা মানুষকে মহান আল্লাহ ও রাসুলের দেখানো পথে চলতে সহযোগিতা করেন। তাই মাদরাসা শিক্ষার সাহায্য-সহযোগিতায় সকল মসলমানদের এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, জীবিত থাকা অবস্থায় মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি  প্রতিষ্ঠানের কাজে শরিক থাকলে ইহকালের শান্তি লাভ করবে। বক্তারা দ্বীনি শিক্ষা অর্জনের লক্ষে ছেলে-মেয়েদের মাদরাসায় লেখাপড়া করানোর জন্য অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930