শিরোনামঃ-

» প্রবাসীর উপর নৃশংস হামলাকারীদের চাকুরীচ্যুত করার দাবীতে প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচী

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ
বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট কন্ঠস্বর সিকস’র অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা (সিকস)-এর সহযোগিতায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রচারণায় সোমবার (১৩ জানুয়ারি-২০২৫) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েতে বসবাসরাত বাংলাদেশী প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বেলা সাড়ে ১১টায় ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বেলা সাড়ে ১১টায় সভাপতির বাঁশি বাজানোর সাথে সাথে উপস্থিত সকলেই শুয়ে পড়েন ও ১১টা ৪০ মিনিটে ১০ মিনিট পর শোয়া কর্মসূচীর সাথে সাথে কর্মসূচী শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীদের রেমিট্যান্স ২০২৪ এর আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে শীর্ষে পৌঁছাতে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রীমহল কাজ করে যাচ্ছে। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা ঘটনা তারই ইঙ্গিত বহন করে। সাধারণত একজন যাত্রী নরওয়ে থেকে যাত্রাপথে ট্রানজিট সহ প্রায় ২০/২৫ ঘন্টা ভ্রমন করে বাংলাদেশে আসেন। এতে বড় ভ্রমন করে যেকোনো মানুষই ক্লান্ত অনুভব করেন। এই সময় যাত্রীর সাথে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আচরণ করবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী প্রবাসীর সাথে নিরাপত্তা কর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হল ১০/১৫ জন একসাথে প্রবাসীর উপর ঝাপিয়ে পড়ে টেনে হিছড়ে ভিতরে নিয়ে অমানবিক হামলা করে রক্তাক্ত জখম করে। অথচ নির্মম ঘটনাকে ধামাচাপা দিয়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কিভাবে প্রবাসীকে জরিমানা করলেন? তাতে আমরা হতভাগ!

বক্তারা আরো বলেন, বিমানবন্দর থেকে ভিআইপি প্রথা বাতিল করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী প্রত্যেকেই একজন ভিআইপপি। সেই জায়গা ভিআইপি বলতে কোনোকিছুই থাকতে পারে না। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। তাঁদের পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ  প্রবাসীদের সঙ্গে এসব আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আগামী এক সপ্তাহের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী প্রবাসীর সাথে অহেতুক ঘটনার অজুহাতে যে নৃশংস ও নির্মম হামলা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে কর্তব্যরত বিচারক সহ তাদেরকে চাকুরীচ্যুত করার দাবী জানানো হয়। তা না হলে আগামী এক সপ্তাহ পরে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচী সহ কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারী দেন বক্তারা।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

Manual5 Ad Code

প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মো. ফুজায়েল আহমদ।

প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে প্রবাসী প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল পার্টি সিলেট মহানগরের সভাপতি মো. জামাল আহমদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মো. আজমল আলী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. সুহেল মিয়া, সাগর দে, মো. আফজাল হোসেন, ওলিউর রহমান, মো. জুয়েল মিয়া ও মো. সুহেল মিয়া।

Manual2 Ad Code

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930