শিরোনামঃ-

» আল-আক্বসা ফাউন্ডেশনের সড়কবাতি উদ্বোধন

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার


Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
যেকোন দুর্যোগে পাশে থাকার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে গঠিত জন কল্যাণমূলক সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশন’র উদ্যোগে মোল্লাগ্রামের সবকয়টি রাস্তায় সড়কবাতি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমআ’ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাতিগুলো উদ্বোধন করেন হেতিমগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন তায়্যিবের সঞ্চালনায় প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউর রহমান আতাই, আব্দুল হাই শিফা, প্রবাসী আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, বর্তমান ইউপি সদস্য মুজিবুর রহমান দুলাল, মোল্লাগ্রাম পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিফুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা মুসা, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, প্রবীণ মুরব্বি আজমান আলী ও মোল্লাগ্রাম ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শামীম আহমদ শাহিন প্রমুখ।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা ইমরান আহমদ, হাফিজ সাহেদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মাছুম, কোষাধ্যক্ষ আবু বকর, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তারেক, দপ্তর সম্পাদক তারেক আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তারেক জামিল, তথ্য বিষয়ক সম্পাদক মাহদি হাসান মাহী, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাঈম, জুবেল আহমদ,  সহ-শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম আহমদ-সহ সংগঠনের সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এসময় ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা কয়েছ আহমদ বাবলা (ইতালি প্রবাসী), সহযোগী উদ্যোক্তা বাহার উদ্দিন (ইতালি প্রবাসী) ও হাফিজ শফিকুল ইসলাম মামুন (যুক্তরাজ্য প্রবাসী)-সহ প্রতিষ্ঠাকালীন সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

Manual1 Ad Code

তাঁরা বলেন, ‘আল-আক্বসা ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা অনেক আগে থেকেই যে স্বপ্ন অন্তরের লালন করতাম, আল-আক্বসা আজ তা বাস্তবে রূপ দিয়েছে। গোটা এলাকা আজ আলোকিত হয়েছে শুধুমাত্র ফাউন্ডেশনের তরুণ ও যুবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমরা আল-আক্বসার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সেইসাথে জন্যকল্যাণে তোমাদের এই ব্যয় ও পরিশ্রমকে যেন মহান আল্লাহ পাক কবুল করে তোমাদের উত্তম প্রতিদান দেন সেই প্রার্থনা করি।’

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930