শিরোনামঃ-
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
- নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র্যালি ও আলোচনা সভা
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
» সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার
প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
অবশেষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় বিপুল সংখ্যক দর্শকসমাগমের প্রত্যাশা করেছেন আয়োজকরা। ইতিমধ্যে খেলাকে কেন্দ্র সিলেট শহর সহ বিভাগের প্রায় সব ক’টি জেলা ও উপজেলায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
খেলা উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সেজেছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি, সিলেট বিভাগ এর আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সংবাদ সম্মেলনে শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়ে ব্যবস্থাপনা কমিটি আহবায়ক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিএনপি কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য দু’টি টিম গঠণ করা হচ্ছে। সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে দুই দল। লাল দল এবং সবুজ দল নামে দু’টি দল খেলবে টুর্নামেন্টটিতে। নকআউট প্রদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা কমিটি (সিলেট বিভাগ) সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালী ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন এবং সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার
সর্বশেষ খবর
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর