শিরোনামঃ-

» নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৪ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual7 Ad Code

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাছুমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের আশু শর্মা, উর্মি পাল, অর্চিতা শর্ম প্রমুখ।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর যে অবস্থা দেখতে চেয়েছিলেন তাঁর মৃত্যুর ৯০ বছর পরেও আমরা সেখানে পৌছতে পারিনি। সমাজ মননে আরও বেশি অবক্ষয় ঘটে গেছে। সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রুপ নিয়েছে।

Manual5 Ad Code

বক্তারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Manual7 Ad Code

বক্তারা, বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে অব্যাহত নারী নির্যাতন বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31