শিরোনামঃ-

» মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৪ | শনিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ
জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual5 Ad Code

এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সিলেটের কৃতি সন্তান, দেশবরণ্যে আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে দেশবাসী একজন আলেম অভিভাবককে হারালো। যা সহজে পুরন হবার নয়।

Manual7 Ad Code

তিনি আমৃত্যু দ্বীন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম মাওলানা মনসুরুল হাসান রায়পুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও  পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30