শিরোনামঃ-

» ২৪ নভেম্বর রেজিষ্ট্রারি মাঠে জমিয়তের গণসমাবেশ সফল করুন মুফতি মুজিবুর রহমান

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৪ | বুধবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ-উত্তর ও মহানগরের যৌথ উদ্যোগে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠণের দাবিতে ২৩ নভেম্বর শনিবার সিলেট রেজিষ্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ-উত্তর ও মহানগরের দায়িত্বশীলদের সাথে ইন্তেজামিয়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে বন্দর বাজারস্থ জমিয়ত কার্যালয়ে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, জেলা দক্ষিণ জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ,জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উত্তর জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সালেহ আহমদ,মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,মহানগর জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, জেলা দক্ষিণ জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, উত্তর জেলা জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দীন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা বাহা উদ্দীন বাহার, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি লুকমান হাকিম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবু খয়ের, জেলা দক্ষিণ সভাপতি কাওছার আহমদ, জেলা উত্তর সভাপতি জাকির আহমদ সহ শতাধিক দায়িত্বশীল।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুজিবুর রহমান আগামী ২৪ নভেম্বর শনিবার রেজিষ্ট্রারি মাঠে জমিয়তের গণসমাবেশ সফল করতে ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বস্থরের জনতার প্রতি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আহুত সমাবেশে সফল করার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031