শিরোনামঃ-

» ২৩ নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে দাওয়াতি সফরে সিলেট জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ 

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ
আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেট জেলা দক্ষিণ-উত্তর ও মহানগর জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষে আজ মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সিলেট জেলা জমিয়তের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামীরীর সাথে মতবিনিময় করেন, সিলেট জেলা দক্ষিণ ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় তারা প্রবীণ শায়খুল হাদীস মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরীর সাথে সাক্ষাৎ করেন ও সমাবেশের দাওয়াত দেন।
এরপর ওসমানীনগর জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটে যান। জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু জমিয়ত নেতৃবৃন্দকে স্বাগত জানান ও আহুত গণসমাবেশের সফলতা কামনা করেন।
দাওয়াতি সফরে ছিলেন,সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, সহ প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ প্রমুখ।
এদিকে আরেকটি কাফেলা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আবু মোঃ ইয়াহইয়া, তায়িবুর রাহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031