- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৪ | রবিবার
মওলানা ভাসানী আজীবন কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছেন : অধ্যক্ষ মো. মাসউদ খান
ডেস্ক নিউজঃ
টাঙ্গাইল ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাসউদ খান বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা। যিনি জীবদ্দশায় ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছেন। দেশী- বিদেশী শোষক লুঠেরাদের লুন্ঠন এর বিরুদ্ধে শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর মানুষকে সুসংগঠিত করে অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। আমাদের দেশের কৃষক-শ্রমিক-মেহনতী-শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিতে হলে মওলানা ভাসানীর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়া খুবই প্রয়োজন। তিনি আরো বলেন, মওলানা ভাসানী ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, যিনি পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্রকাঠামো। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন।
তিনি রোববার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য আসর কক্ষে উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল কাশেম, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মো. গিয়াস উদ্দিন, কমরেড উজ্জ্বল রায়।
মওলানা ভাসানী ফাউন্ডেশন এর সভাপতি ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমীন তাহমীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ভাসানী অনুরাসী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সভাপতি রিয়াজ আহমদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, মিহির রঞ্জন দাস, রনেন সরকার রনি, নিগাত সাদিয়া, আজাদ আহমদ, মো. শাহজুল ইসলাম, রমজান আলী পুটু, মো. ইউসুফ সেলু প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭১ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর