শিরোনামঃ-

» আলিয়া মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৪ | বুধবার


Manual8 Ad Code

“যারা হজরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবী মানেন না তারা কাফের”

ডেস্ক নিউজঃ

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট কর্তৃক আয়োজিত বহুল আলোচিত “খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল”।

এ বক্তারা বলেন- নিশ্চয়ই ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা।

সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের অন্যতম হচ্ছে হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রিসালাত সম্পর্কে নির্ভেজাল বিশ্বাস স্থাপন করা। সে বিশ্বাসের চাহিদা হলো, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামের এক লোক এবং তার অনুসারীরা আখেরী নবী ও রাসূল হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে “নবী” জানলেও “সর্বশেষ নবী” মানেন না তারা মুসলমান নয়। সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সা. কে যারা বিশ্বাস করেন না তারা কাফের।

Manual3 Ad Code

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, হাফিজ শরিফ উদ্দিন ও প্রচার সচিব হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর, মুজাহিদে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রখ্যাত আলেম, বিশ্ববরেণ্য আলেম মাওলানা মুফতি ইলিয়াস গুম্মান।

Manual7 Ad Code

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হাজার হাজার তৌহিদী জবতার উপস্থিতিতে উক্ত মহাসম্মেলন ও সীরাত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা রশিদুর রহমান ফারুক পীরসাহেব বরুণা, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ফয়জ্ল্লুাহ আশরাফী, মাওলানা নূরুল আবছার আজহারী, মাওলানা খুবাইব আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আরমানী প্রমুখ। মহা সম্মেলন থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হয় বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি। ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা সৈয়দ সালিম কাসিমী।

উপস্থাপিত ১০ দফা দাবিতে উল্লেখ করা হয় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা মুসলমান নয়; বরং ভিন্ন ধর্মের অনুসারী। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয়স্থান ও পরিভাষা ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে নিয়মিত।

Manual5 Ad Code

আর কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ফৌজদারী দণ্ডবিধি আইনের ২৯৫-২৯৮ ধারায় সংবিধান পরিপন্থী। সরকারের কর্তব্য হল, অনতিবিলম্বে “আহমদিয়া মুসলিম জামাত” তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা।

তাই, আজকের এই মহাসম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল অস্বীকারকারী “আহমদিয়া মুসলিম জামাত” (ছদ্মনামধারী) তথা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবী জানাচ্ছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031