শিরোনামঃ-

» ২৩শে নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৪ | রবিবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর,দক্ষিণ ও মহানগর এর যৌথ শাখার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারী মাঠে গণসমাবেশ সফলের লক্ষে বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠক গতকাল (৯ নভেম্বর) শনিবার বাদ মাগরিব ধোপাদিঘিরপারস্থ আল ফালাহ টাওয়ারে বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা দক্ষিণ এর সভাপতি মুফতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
উক্ত বৈঠকে গণসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ।
এ সময় ছিলেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, উত্তর এর সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, মহানগর সহ সভাপতি মাওলানা মাহমুদ হাসান, জেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান, দক্ষিণের সাধারণ মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাহিত্য সম্পাদক মাওলানা মুহিব উল্লাহ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা হইতে জমিয়ত অফিস মিলনায়তনে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর  দায়িত্বশীলদের নিয়ে এক বর্ধিত সবার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031