শিরোনামঃ-

» বিএমবিএফ’র উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতিসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৪ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন লাদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (৯ নভেম্বর) বিকেলে জিন্দাবাজাররের ইদ্রিস মার্কেটস্থ বাংলাদেশ ওভারসিজ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, বিএমবিএফ সিলেট জেলার সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, শ্যামল চৌধুরী ও মধু মিয়া, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, আফরোজ তালুকদার, সাহেদা বেগম, আব্দুল কাইয়ুম লুলু কামালী, ফাতেমা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031