- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মির্জা লুৎফুজ্জামান বাবরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী জননেতা মির্জা লুৎফুজ্জামান বাবর এর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাবর মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হেদায়ত উল্লাহ।
সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর সার্বিক সহযোগিতায় এবং বাবর মুক্তি পরিষদ সিলেটের আহবায়ক মো. নুরুল হুদা তালুকদার মিঠুর সভাপতিত্বে ও এনামুল হক উজ্জলের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার মদন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাবর মুক্তি পরিষদ সিলেটের মাহমুদুর রহমান খোকন, আব্দুল মনাফ, মো. লিটন তালুকদার, আইনুল ইসলাম, ইমন হায়দার লস্কর নাদিম, মো. আমির হোসেন, মিন্টু মিয়া, হ্নদয় মিয়া, সম্রাট, বাপ্পী, মো. তারেক, মো. রাকিব, জাহাঙ্গীর আলম, জানে আলম, কাওছার আহমদ, মির্জা সংগ্রাম, রাজিবুল ইসলাম, রাহিম আহমদ, জয়নাল আহমদ, মুক্তা আহমদ, মেহেদী হাসান, মারুফ আহমদ, রহিম আহমদ, কামাল, শের আলী, নাইম ইসলাম, ইফতেখার আহমদ তুফায়েল, সামসুজ্জামান তারেক, শাকিল আহমদ, উত্তম খান, মোঃ তামিম, মিঠু, মো: সুয়েব, মো: রাকিব, মো. রুহান, মো: ইফতি, মো. হ্নদয়, মো. সাগর, মো. রাসেল, মো. রনি সহ বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, লুৎফুরজ্জামান বাবর একজন সফল রাজনৈতিক ব্যক্তি ছিলেন। লুৎফুরজ্জামান বাবর শুধু একটি নামই নয়, এটি একটি আদর্শের নাম। সারাদেশের মানুষ তাকিয়ে আছে তাঁর মুক্তির দিকে। স্বৈরশাসক হাসিনা আমাদের নেতাকে বিনাদোষে আটকিয়ে রেখেছে। এখনো পর্যন্ত আমাদের নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা তাঁর মুক্তি চাই। বাবর শুধু কিশোরগঞ্জ নেত্রকোনার নেতাই নয় তিনি সারাদেশের মেহনতি মানুষের সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বাবরকে জেলে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাজানো রায় আমরা মানি না। “দাবি আমাদের একটাই, বাবর ভাইয়ের মুক্তি চাই” “মুক্তি মুক্তি মুক্তি চাই, বাবর ভাইয়ের মুক্তি চাই” অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দিতে হবে। অনতিবিলম্বে তাকে মুক্তি না দিলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর