শিরোনামঃ-

» জেলা বিএনপি নেতা মানিকের মাতার মৃত্যুতে বিএনপি মহাসচিব ও জেলা-মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এর মাতা মোছাঃ আমিনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Manual7 Ad Code

মোছা. আমিনা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মোছা. আমিনা বেগম’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা নারী হিসেবে মরহুমা মোছা. আমিনা বেগম-কে এলাকার সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

অপরদিকে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক এর শোকবার্তা সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক’র মাতা মোছা. আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমা মোছা. আমিনা বেগমকে একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30