- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৪ | শনিবার
খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণেই সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ ও দূর্নীতি নির্মূল সম্ভব : মাওলানা আবদুল বাছিত আজাদ
ডেস্ক নিউজঃ
খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ‘এ জাতির অভ্যুদয়টাই ছিল বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু ইতিহাসের বিভিন্ন বাঁকে জাতিকে বার বারই বৈষম্য ও বেইনসাফির প্রতিবাদ করতে রক্ত দিতে হয়েছে। প্রতিবারই এ জাতির বঞ্চনার ইতিহাস প্রলম্বিত হয়েছে।
ধোঁকাবাজ নেতারা আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের মনগড়া মতবাদ আর তন্ত্রমন্ত্রের ধোঁয়া তোলে শোষন করেছে। নিজেদের আখের গোছাতে করনীয় সবকিছুই করেছে। তবুও জনগণের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি।
যখন যারাই ক্ষমতায় এসেছে, নিজেদের কোটারি সার্থ, দলীয় এজেন্ডা আর বিদেশীদের ফরমায়েশ বাস্তবায়নে সচেষ্ট ছিল। কারো ফুরসত মিলেনি দেশ-জনতার সার্থের কথা ভাবার,অমিত সম্ভাবনাময় এদেশটিকে সমৃদ্ধির সোপানে নিয়ে যাওয়ার। ফলে ৫৩ বছর পরও এজাতিকে অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে।
নিজের আখের গোছাতে ব্যস্ত জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা এক স্বৈরাচারীনীকে হটাতে কোমলমতি শিক্ষার্থীদেরকেও রাজপথে রক্ত দিতে হয়েছে। দেড় সহস্রাধিক ছাত্র-জনতা জীবন দিয়ে শাসক নামের রক্তচোষা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে।
এই সংঘাত, প্রতিবাদ আর কতকাল চলবে? এ জাতি আর চায়না স্বৈরতন্ত্র, ঘৃণাভরে তাড়িয়েছে শোষকদেরকে। এখন সময় এসেছে, এদেশের মানুষের প্রকৃত শান্তি, মুক্তি ও প্রগতির বন্দোবস্ত করার। সকল প্রকার বৈষম্য, ফ্যসিবাদ ও দূর্নীতি নির্মূল করার এখন মোক্ষম সুযোগ।
এ সুযোগ হাতছাড়া করা যাবেনা। আর এজন্য একমাত্র পথ হলো খোলাফায়ে রাশিদীনের আদর্শের অনুকরণে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানো। এছাড়া অন্য কোন পথ ও পন্থায় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অসম্ভব। বিগত ৫৩ বছরের ইতিহাস আমাদেরকে এ শিক্ষাই দেয়।’
তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাবিতে নগরীর রিজেস্টারী মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্যে নায়েবে আমীর প্রিন্সিপাল শায়খ মজদুদ্দিন আহমদ বলেন, ‘আলেমদের হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, জুলুমের চিরস্থায়ী নিষ্কৃতির জন্য খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘সিলেট সহ সারাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের সার্থের প্রতি অগ্রাধিকার দিয়ে তাঁদের সেবা নিশ্চিত করার দাবী জানিয়ে বলেন, সিলেট হচ্ছে বন্যাপ্রবন এলাকা। এই এলাকা সহ বাংলাদেশের বন্যা সংকট উত্তরনে ভারতের সাথে স্থায়ী মীমাংসা করার আহ্বান জানাচ্ছি।’
সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আবদুল মুকিত, রিয়াদ মহানগর সভাপতি মাওলানা আবুল হোসাইন, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আবদুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম আবদুল্লাহ আল মামুন,সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, শাবি সভাপতি হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ ও পশ্চিম জেলা সভাপতি আবদুর রহমান প্রমূখ।
সমাবেশ শেষে বৈষম্য, ফ্যসিবাদ ও দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবীতে এক বিরাট গণ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর