- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তাদের নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
সমৃদ্ধ দেশ ও স্বনির্ভর অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উদ্যোগে সিলেট অঞ্চলের ‘নারী উদ্যোক্তা ও কৃষি ঋণ’র উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শাখায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের এসএমই ও এগ্রি ডিভিশনের প্রধান আব্দুর রহিম।
কর্মশালায় সিলেট অঞ্চলের জোনাল হেড ও ইভিপি মো. তোফায়েল ইয়াকুবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, দরগাগেইট শাখার ব্যবস্থাপক এসভিপি ও ব্যবস্থাপক মো. খুরশীদ আলম।
কর্মশালার সেশন পরিচালনা করেন, এম সাইফুল ইসলাম, আব্দুর রহীম ও সুলতান আহমেদ খান।
কর্মশালা শেষে উদ্যোক্তাগণের সাথে ব্যাংক কর্মকর্তাদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন, সিলেট অঞ্চলের জোনাল হেড ও ইভিপি মো. তোফায়েল ইয়াকুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মদব্বির আহমদ, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক এভিপি এ কে রেজা আহমেদ চৌধুরী, বিয়ানিবাজার শাখার ব্যবস্থাপক এভিপি মাহবুব আহমেদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক এফএভিপি সিরাজ উদ্দিন তাপাদার, হবিগঞ্জ শাখার জেএভিপি কায়েস উদ্দিন চৌধুরী সহ সাতটি শাখার কর্মকর্তাবৃন্দ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিলেট শাখার বিনিয়োগ কর্মকর্তা মঞ্জুর আহমদ। তিনটি সেশনের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো নারী উদ্যোক্তাদের চালেঞ্জ ও প্রতিকারে করণীয়, উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ পরিকল্পনা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইত্যাদি।
কর্মশালা অনুষ্ঠানে সিলেটের প্রায় ৭০ জন নারী উদ্যোক্তা এবং কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর