শিরোনামঃ-

» সিলেটে ১২০০ চা শ্রমিক পরিবারকে মানবিক সহায়তা

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেটে ১২০০ চা শ্রমিক পরিবারকে ২৪ হাজার কেজি চাল বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট জেলার লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা বাগানের দরিদ্র চা শ্রমিকদের মধ্যে তা বিতরণ করা হয়।

প্রতি পরিবার প্রতি ২০ কেজি হারে মোট ১২০০ পরিবারের মধ্যে ২৪ হাজার কেজি জিআর চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মুহম্মদ হিরন মাহমুদ, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।

Manual1 Ad Code

জিআর চাল পেয়ে অসহায় দরিদ্র শ্রমিকগণ উচ্ছাস প্রকাশ করেন। সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930