শিরোনামঃ-

» ৩ চাকমা নওমুসলিমকে আনজুমানে খেদমতে কুরআনের আর্থিক অনুদান

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৪ | বুধবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন চাকমা নওমুসলিমকে আর্থিক সহযোগিতা দিয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটে তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি মুকতাবিস-ঊন-নূর।

এসময় উপস্থিত ছিলেন, আনজুমানের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন ও সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত।

Manual5 Ad Code

উল্লেখ্য, ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন, খাগড়াছড়ি জেলার বাসিন্দা ৩ চাকমা মো. ওমর ফারুক (পুর্বের নাম সুরেশ চাকমা), মোহাম্মদ আলী (পুর্বের নাম সনজীব বিকাশ চাকমা) ও মো. আবু বকর (পুর্বের নাম জ্ঞান জ্যোতি চাকমা)।

Manual6 Ad Code

নওমুসলিমগণ বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবার ও সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে তাঁদেরকে আর্থিক সমস্যার সম্মূখীন হতে হচ্ছে।

এমতাবস্থায় আনজুমানের আর্থিক অনুদান তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930