শিরোনামঃ-

» সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৪ | বুধবার


Manual6 Ad Code

শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাজের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভাল থাকে।

Manual8 Ad Code

যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। তাই নিজ নিজ পেশার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশ সরকার খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দরবাজারস্থ ক্লাবের ব্রিলিয়াট রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক, ক্রীড়া বিভাগ মুফতি এ এস শামীম আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক, ব্যবস্থাপনা বিভাগ আব্দুল্লাহ আহমদ সহ ক্লাবের নবীন-প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ক্লাবের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30