শিরোনামঃ-

» সিলেটে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে জিডিএফ’র আলোচনা সভা

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৪ | রবিবার

Manual1 Ad Code

প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে : ডা. জহিরুল ইসলাম

ডেস্ক নিউজঃ

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা গত রবিবার (২০ অক্টোবর) নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠযোদ্ধা হিমাংস বিশ্বাস এর সভাপতিত্বে ও জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক এর সিলেট জেলা সমন্বয়ক অনিক হাসান অপু।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, জিডিএফ’র কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম রজব আলী খান নজিবের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জিডিএফ’র সভাপতি প্রমেষ দত্ত, উপদেষ্টা ডা. মিফতাউল হোসেন সুইট, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, দেশ যুব সংগঠনের সভাপতি নারী উদ্যোক্তা সীমা রানী বিশ্বাস, শিল্পী ও কবি একেএম কামরুজ্জামান মাছুম, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমীন আহমদ নাঈম, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক বায়জিদ শিপন ও জয়দ্বীপ রায়, সুপার ভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে জিডিএফ’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তাঁর সম্মানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এসময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জিডিএফ’র অফিস ও কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, প্রতিবন্ধী মানুষ অবহেলিত বা সমাজের বোঝা নয়। তারাও আমাদের আপনজন।

Manual6 Ad Code

তাঁদেরকে বঞ্চিত রেখে দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, সাবলম্বী সহ সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়ে সহযোগিতা করলে তারাও মানবসম্পদে পরিণত হবে।

Manual3 Ad Code

তিনি মেধা, যোগ্যতা ও শিক্ষার বিষয়ে জিডিএফ’র শিক্ষার্থীদের আগ্রহ দেখে বলেন, তারাও সুস্থ সবল শিক্ষার্থীদের মতো সকল বিষয়ে এগিয়ে আছে।

তিনি প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930