শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন ১৬ সাংবাদিক

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৪ | শনিবার


Manual7 Ad Code

নতুন সদস্যদের পরিচিতি সভা মঙ্গলবার

নিউজ ডেস্কঃ

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিলেটে কর্মরত ১৬ জন সাংবাদিককে ক্লাবের সদস্যপদ প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো: আব্দুল হাছিব।

Manual3 Ad Code

সভায় ১৫ জন সাংবাদিককে সাধারণ সদস্য ও ১ জন সাংবাদিককে সহযোগী সদস্যপদ প্রদান করা হয়। সাধারণ সদস্যরা হলেন, এম.এম হোসেন রুবেল (আজকের সিলেট), মোঃ নুরুল ইসলাম (সিলেট প্রতিদিন), মিজান মোহাম্মদ (আজকের সিলেট), রেজাউল করিম সোহেল (বিজনেস বাংলাদেশ), মো. আবুল হোসেন (সময়ের কণ্ঠস্বর), মো. আশরাফুল ইসলাম ইমরান (এনটিভি), আমির উদ্দিন (মুক্তি নিউজ), আব্দুল কাদির জীবন (রেডটাইমস), শিপন চন্দ জয় (ডেইলি সিলেট মিডিয়া), মো. ফারুক মিয়া (দৈনিক আজকের বাংলা), আহমেদ পাবেল (ডেইলি সিলেট মিডিয়া), মো. জাকির হোসেন (সিলেট প্রতিদিন), মো. সোহেল মিয়া (এনটিভি), উৎফল বড়ুয়া (রেডটাইমস) ও মো. রুবেল মিয়া (শুভ প্রতিদিন)।

সহযোগী সদস্য- নাহিদ আহমদ (টাইম বাংলা নিউজ)।

Manual6 Ad Code

উল্লেখ্য, আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

এতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930