- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» ১৩ নভেম্বর সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন; ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখা উদ্যোগে আগামী ১৩ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে “খতমে নবুওয়াত মহাসম্মেলন”।
সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট শহর, শহরতলী ও জেলাব্যাপী চলছে দাওয়াতী কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।
গতকাল জামিয়া শামীমাবাদ মাদরাসা মিলনায়তনে ইন্তেজামিয়া কমিটির একসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়েখে সুরইঘাটী আহুত ১৩ নভেম্বরের মহাসম্মেলন সফলের জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা প্রতিরোধে বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের উপর জরুরি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর ইন্তেজামিয়া কমিটির সদস্য সচিব, জামিয়া শামীমাবাদের মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ ও কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীদ্বয়ের পরিচালনায় সভায় কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা প্রতিরোধে এবং সম্মেলন সফলে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বিশেষত ২জন যুগ্ম সদস্য সচিব যাথাক্রমে।
কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবকে নেওয়া হয়। দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসিমীকে আহবায়ক করে দাওয়াতী উপকমিটি গঠন করা হয়।
মাওলানা হাবীব আহমদ শিহাবকে আহবায়ক করে অর্থ উপকমিটি গঠন করা হয়। মাওলানা শায়খ মুখলিসুর রাহমান রাজাগঞ্জীকে আহবায়ক করে, ইন্তেজামিয়া কমিটির প্রচার সচিব মাওলানা শাহিদ হাতিমীকে নিয়ে প্রচার উপকমিটি ও মিডিয়া সেল গঠন করা হয়।
এর আগে এক সভায় পোস্টার লিফলেট প্রস্তুতকরণ, অতিথিগণকে দাওয়াত, প্রশাসনিক কমিউনিকেশন, জরুরি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পূর্বে ঘোষিত বিশেষ কমিটির ওপর জিম্মাদারী গ্রহণ করা হয়।
সভার শেষদিকে সার্বিক প্রসঙ্গে উপস্থিত দায়িত্বশীল ও সুধীজনের উদ্দেশ্যে ব্রিফ করেন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা শায়খ মুখলিসুর রহমান রাজাগঞ্জী। পরিশেষে সভাপতি শায়খে সুরইঘাটী হুজুরের সমাপনী নসিহত ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর