- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» মহানগর খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৪ | বুধবার
“খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি ও মুক্তির কোন বিকল্প নেই” : মুফতি মাওলানা আলী হাসান উসামা
ডেস্ক নিউজঃ
দেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন, লেখক ও গবেষক মুফতি মাওলানা আলী হাসান উসামা বলেছেন, দেশের জনগণ বৈষম্য ও দূর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। মানব রচিত মতবাদের ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামই একমাত্র বিকল্প।
খেলাফত ভিত্তিক রাস্ট্র ব্যবস্থাই হচ্ছে শান্তি ও মুক্তির প্রকৃত গ্যারান্টি। এ জন্য খিলাফাহ’র রুপরেখা জনগণের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক জনসচেতনতা ও গণজাগরণ সৃষ্টির মাধ্যমে গণ-আন্দোলনের পটভূমি তৈরী করতে হবে।
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার এক দায়িত্বশীল সমাবেশে আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য দানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৬ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে জেলা ও মহানগর খেলাফত মজলিস আয়োজিত সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ইউনাইটেড সেন্টারে সিলেট মহানগর শাখার এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সরকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, কারী মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে.এম আবদুল্লাহ আল মামুন, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাতি মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে আগামী ২৬ অক্টোবর আয়োজিত রেজিস্টারী মাঠের সমাবেশ ও গণমিছিল
সফলের লক্ষ্যে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াত ও গণ-সংযোগ কার্যক্রম সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর