- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» সিলেট বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ফাসুন উত্তোলন বুধবার
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বুধবার। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে সিলেট নগরীর আখালিয়া, নয়াবাজারস্থ বৌদ্ধবিহারে দিনব্যপী এই উৎসব পালন করা হবে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ, ১০টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান, দুপুর ২ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় ফানুস ওড়ানোর উৎসব হবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় সবাইকে উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদের আহবায়ক উদয়ন বড়ুয়া এবং সদস্য সচিব ইমন বড়ুয়া আহবান জানিয়েছেন।
মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উদযাপন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি উদযাপন করে আসছেন।
এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আত্মশুদ্ধি অর্জনের মধ্যদিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন হলো প্রবারণা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া।
এক শুভেচ্ছাবার্তায় তাঁরা বলেন, ‘এ দিনে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বহুজনের হিতের জন্য, সুখের জন্য দিকে দিকে সদ্ধর্মকে প্রচার ও প্রকাশের নির্দেশ দেন। এ দিন ত্রৈমাসিক বর্ষাব্রতের পরিসমাপ্তির দিন।’
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর