- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে সুবিধাভোগীদের সাথে বেলার মতবিনিময়
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সিলেটের একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই একটি উপস্থাপনা পরিবেশন করেন, বেলা সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেলার হেড অব প্রোগ্রাম ফিরোজুল ইসলাম।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে পরিবেশ সম্পর্কে অবগত ব্যক্তিরা অংশ নেন। তখন তারা আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে তাদের অভিমত ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রকাশ করেন। সেখানে তারা বালু ও পাথর উত্তোলন, পাহাড়, টিলা কাঁটা, শিল্প দূষণ ও নতুন ইস্যু নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করেন ও সুপারিশ প্রদান করেন।
সেখানে সুনামগঞ্জের ধোপাজান চলতি ও যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার সবকটি পাহাড়ী ছড়া, টিলা, নদনদী ও হাওর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, শ্রীমঙ্গলের ভূনিবর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বোমা মেশিনে বালু উত্তোলন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পাথর কোয়ারী ও ভিটাবাড়ি, বনাঞ্চল থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে পাথর উত্তোলন, সিলেট বিভাগাধীন টিলা বেষ্টিত এলাকা সমূহ থেকে পাহাড়-টিলা কেটে বসতবাড়ি, রাস্তাঘাট নির্মিত হচ্ছে এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বলে তারা ইস্যু প্রকাশ করেন। যার ফলে টিলা ধস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে।
এসকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য সুপারিশ দেন তারা। সুপারিশে উল্লেখ করেন- উপরোক্ত সমস্যা, মন্তব্য সমূহ বাস্তবায়নের স্বার্থে বেলা’র নেতৃত্বে সমন্বিত উদ্যোগ গ্রহণ, সামাজিক সচেতনতা সৃষ্টি ও সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
এজন্য প্রশাসনিক ও আইনী পদক্ষেপ সমূহের গতি মন্থর রোধ, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের অনীহা দূর, স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও আইন অমান্য করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, জনসচেতনতা, বেলা কর্তৃক মামলাসমূহের যথাযথ বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা থাকা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর