- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ :বাসদ
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৪ | সোমবার
নিউজ ডেস্কঃ
নিত্যপণ্যের দাম কমানো, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টুকেরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদ্য সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় টুকেরবাজারে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্থানীয় বাসদ নেতা নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, শ্রমিক ফ্রন্ট এর আব্দুল্লাহ পারভেজ,ইব্রাহিম আলী, তুহিন আহমদ, আনোয়ার হোসেন কুটি,মাসুক আহমদ, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতীষ্ঠ। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। কারণ আওয়ামী সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে সিন্ডিকেট ব্যবসা পরিচালিত হত।
সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী সরকারের পতন হলে সিন্ডিকেট ব্যবসার অবসান হবে। বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু সিন্ডিকেট ব্যবসার অবসান হয়নি। নব্য সিন্ডিকেট আজ বাজার নিয়ন্ত্রণ করছে।
বক্তারা, সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় এনে নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর জনগণের ভোটাধিকার হরণ করে সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছিল।
বক্তারা নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর