শিরোনামঃ-

» ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক আগামী ১৭ অক্টোবর দুপুর ১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ।

Manual8 Ad Code

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে তাঁর গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার তেতলীতে যাবেন।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল; দেশের মাটিতে যেন তাঁকে কবর দেওয়া হয়।

Manual4 Ad Code

কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।

এম এ আব্দুল মালিকের সিলেট আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক ১নং সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30